প্রচ্ছদ / ক্যাম্পাস / বিস্তারিত

শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রন্থাগারে ‘জনতার জিয়া’ বই প্রদান

১৭ এপ্রিল ২০২৬, ১২:০০:৫৯

ছবি: সংগৃহীত

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গ্রন্থাগারে ঐতিহাসিক ও রাজনৈতিক প্রাসঙ্গিক বই সংরক্ষণের উদ্যোগের অংশ হিসেবে ‘জনতার জিয়া’ বইটি প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গ্রন্থাগারে আনুষ্ঠানিকভাবে বইটি হস্তান্তর করেন লেখক ও কন্টেন্ট ক্রিয়েটর মাহবুব নাহিদ।

অনুষ্ঠানে বইটি গ্রহণ করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল এডভাইজর প্রফেসর ড. আনোয়ারুল কবীর। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন (স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিক্স) প্রফেসর আবুল কালাম, ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান প্রফেসর ড. জে. আলী এবং রেজিস্ট্রার মোহাম্মদ সাকির হোসেন। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক গাজী আশিকুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, ‘জনতার জিয়া’ বইটি পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংরক্ষণ করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা দেশের ইতিহাস ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে আরও জানার সুযোগ পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য