বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
১৫ এপ্রিল ২০২৬, ৭:৪৯:১২
ছবি: সংগৃহীত
রাজধানীর বনানী এলাকায় একটি ১১তলা ভবনে আগুনের ঘটনায় ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানীর ১২ নম্বর রোডের ওই ভবনের ১১ তলার একটি কাপড়ের গোড়াউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১১তলা ওই ভবনের ওপরের তলায় আগুন লাগে। বর্তমানে আমাদের পাঁচটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Sangbad Bela ২০২৬ - Developed by RL IT BD
























মন্তব্য