প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত

সরকারে থাকলে অ্যাকশনটা আরও বেশি নিতে পারতাম: আমির হামজা

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৩:৪৭

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-৩ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, আমরা সরকার গঠন করে ক্ষমতায় থাকতে পারলে অ্যাকশনটা আরও বেশি নিতে পারতাম। যেহেতু বিরোধীতে (বিরোধী দল) আছি, তাই অ্যাকশনটা ১০০ ভাগ নেওয়া সম্ভব হচ্ছে না। কুষ্টিয়া পৌরবাসীর নাগরিক সেবা নিশ্চিতকরণে মতবিনিময় সভায় এসব কথা বলেন এমপি মুফতি আমির হামজা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আমির হামজা বলেন, আমাদের কিছু বন্ধুরা ভালো কাজে প্রকাশ্যে সহযোগিতা করার কথা বললেও আমরা শক্ত হয়ে দাঁড়ালে তারা আবার আমাদের বিপক্ষে অবস্থান নেয়। এইটার জন্য আমরা পেরে উঠছি না। তবে বাধা এলেও আমরা মানব না।

কুষ্টিয়া পৌরসভার ময়লা ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, ময়লা ফেলার জায়গা না থাকায় পৌরবাসী রাস্তা ও ড্রেনে ময়লা ফেলছে। এতে ড্রেন বন্ধ হচ্ছে, রাস্তায় পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা খুব দ্রুতই এসব সমস্যার সমাধানে কার্যকরী ব্যবস্থা নেব।

কুষ্টিয়া পৌরসভার প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন এবং পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য