বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক করা বন্ধ করুন: মাহফুজ আলম
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫:১৯:২৫
এবার অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে বলেছেন, বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক বন্ধ করুন। বাটোয়ারা করে দেওয়া আর মেনে নেওয়া বাটপাড়রা একদিকে, আর জনগণ অন্যদিকে।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
এদিকে মাহফুজ আলম আরো লেখেন, দুঃখ লাগে, ছাত্রদের জন্য।
কত কম দামে তাদের বিক্রি করে দিল। জনগণের ন্যায্য লড়াই এখন এ বাটপাড়রা হাপিস করে দেবে পিআর ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের দৌলতে। আল্লাহ এ দেশের জনগণকে রক্ষা করুন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Sangbad Bela ২০২৬ - Developed by RL IT BD


























মন্তব্য