বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬, ০১:৪৩ অপরাহ্ণ

হরমুজে মার্কিন হস্তক্ষেপ করলে জাহাজ ডুবিয়ে দেব: যুক্তরাষ্ট্রকে ইরানের সরাসরি হুঁশিয়ারি

১৬ এপ্রিল, ২০২৬ ১০:১১:৫৪

এবার হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজগুলোকে নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি। খবর আলজাজিরার। বার্তা সংস্থা এএফপি জানায়, তিনি বলেছেন—যুক্তরাষ্ট্র যদি এই কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথে ‘নিয়ন্ত্রণ’ করার চেষ্টা করে, তাহলে ইরান তাদের জাহাজ ডুবিয়ে দিতে পারে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে রেজায়ি প্রশ্ন তোলেন, ডোনাল্ড ট্রাম্প কি হরমুজ প্রণালীর পুলিশ হতে চান? এটি কি সত্যিই তার কাজ? কিংবা যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী বাহিনীর দায়িত্ব?

তিনি আরো বলেন, ‘আপনাদের এই জাহাজগুলো আমাদের প্রথম ক্ষেপণাস্ত্রে আঘাতেই ডুবে যাবে আর এগুলো মার্কিন সেনাবাহিনীর জন্য এক বিরাট বিপদ সৃষ্টি করেছে। এগুলো সহজেই আমাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হতে পারে এবং আমরা সেগুলো ধ্বংস করতে পারি।

বর্তমানে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে নৌ অবরোধ জারি করেছে, আর ইরানও এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ চলাচলে বাধা দিচ্ছে। উল্লেখ্য, মোহসেন রেজায়ি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর সাবেক প্রধান এবং দেশটির একটি প্রভাবশালী সামরিক ব্যক্তিত্ব। তিনি ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আইআরজিসির প্রধান ছিলেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310

Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD