বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ণ

রাজধানীতে বহুতল ভবনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

১৫ এপ্রিল, ২০২৬ ১১:৩৪:০৩
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীর কাঁচাবাজার সংলগ্ন ১২ নম্বর সড়কের ৪৪ নম্বর ১১ তলা ভবনের ৯তলায় লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভবনটির ৯তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

পরবর্তীতে পর্যায়ক্রমে মোট ৮টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর রাত ৮টা ১৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার পর ভবনের সব বাসিন্দা নিরাপদে বের হতে সক্ষম হন। তবে আগুন নিয়ন্ত্রণের সময় তা ভবনের ৮ম ও ১০ম তলাতেও ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করতে তদন্ত চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের ১১তলায় একটি কাপড়ের গুদাম ছিল। মাগরিবের আজানের পর আগুনের মাত্রা কম থাকলেও পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, প্রথমে বারিধারা থেকে দুটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও ইউনিট যোগ দিয়ে মোট ৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310

Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD