শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬, ০৭:২৫ অপরাহ্ণ

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫ এপ্রিল, ২০২৬ ৭:৫৫:৫৩
ফাইল ছবি

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী TIME প্রকাশিত ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তালিকায় ‘লিডারস’ ক্যাটাগরিতে তিনি ১৬তম অবস্থানে রয়েছেন বলেও জানানো হয়। বুধবার (১৫ এপ্রিল) এ তালিকা প্রকাশিত হয়েছে বলে প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে উল্লেখ করেন।

মাহদী আমিন লিখেছেন, “গভীর আনন্দ ও গৌরবের সঙ্গে জানাচ্ছি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও গণমানুষের নেতা তারেক রহমান TIME 100 Most Influential People of 2026 তালিকায় স্থান পেয়েছেন।”

তিনি আরও বলেন, টাইম ম্যাগাজিন এই স্বীকৃতির মাধ্যমে তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব, সাহসিকতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে।

পোস্টে দাবি করা হয়, দেশের একটি কঠিন সময়ে গণতন্ত্র ও ভোটাধিকারের সংকটের মধ্যেও তারেক রহমান দৃঢ় অবস্থান নিয়ে নেতৃত্ব দিয়েছেন এবং মানুষের কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রেখেছেন।

এছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় তার ভূমিকা বিশ্বমঞ্চে স্বীকৃতি পেয়েছে বলেও উল্লেখ করা হয়।

তবে এ বিষয়ে TIME ম্যাগাজিনের পক্ষ থেকে প্রকাশিত পূর্ণাঙ্গ তালিকা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310

Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD