মার্কিন ঘাঁটিতে ইরানের নিখুঁত হামলার নেপথ্যে চীনা গুপ্তচর স্যাটেলাইট
এবার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছিল ইরান। সেই সময় প্রশ্ন উঠেছিল, কিভাবে তারা এমন নিখুঁত লক্ষ্য নির্ধারণ করছে। লন্ডনভিত্তিক গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস উত্তর খুঁজে পেয়েছে। সূত্রের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, ইরান গোপনে একটি চীনা গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করেছে। ওই স্যাটেলাইটটি মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানানোর তথ্য দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, টিইই-০১বি নামের স্যাটেলাইটটি চীনা কোম্পানি আর্থ আই কো’র তৈরি। এটি তারাই উৎক্ষেপণ করেছে। ২০২৪ সালের শেষ দিকে চীন থেকে মহাকাশে পাঠানো হয় এবং পরে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর অ্যারোস্পেস ফোর্স এটি নিয়ন্ত্রণে নেয়।
ফাঁস হওয়া ইরানি সামরিক নথির বরাত দিয়ে গণমাধ্যমটি বলছে, ইরানের সামরিক কমান্ডাররা এই স্যাটেলাইটকে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটিগুলো নজরদারির নির্দেশ দেন। নির্দিষ্ট সময় ও স্থানাঙ্কসহ তালিকা, স্যাটেলাইট ছবি এবং কক্ষপথ বিশ্লেষণের তথ্য এতে রয়েছে।
ফিন্যান্সিয়াল টাইমস জানায়, মার্চ মাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগে ও পরে ওই সব স্থানের ছবি তোলা হয়েছিল। সেই সূত্রই বড় সাফল্য এনে দেয় ইরানকে। বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে এই প্রসঙ্গে মন্তব্যের জন্য হোয়াইট হাউস, সিআইএ, পেন্টাগন, চীনের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়, আর্থ আই কো ও ইমপোস্যাটের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে তাৎক্ষণিকভাবে সাড়া পায়নি। ইরানও এই বিষয়ে এখনও কিছু বলেনি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























মন্তব্য