চাঁদাবাজি নিয়ে সড়কমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধনের ডাক দিলো এনসিপি
এবার চাঁদাবাজি নিয়ে সড়ক পরিবহণমন্ত্রী শেখ রবিউল আলমের সম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে ও সড়কে অনৈতিক অর্থ আদায় বন্ধের দাবিতে আজ (২২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় রাজধানীর সাত রাস্তার মোড়ে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে দলটি এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কে সমঝোতার ভিত্তিতে অর্থ গ্রহণকে ‘চাঁদা নয়’ বলে মন্তব্য করায় পরিবহণ চালক ও শ্রমিকদের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, সড়কে যেকোনো প্রকার অনৈতিক অর্থ আদায় ও চালক-শ্রমিক হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এনসিপির তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও বাংলাদেশ ট্রাক-বাস ড্রাইভার সমিতির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হবে। বিজ্ঞপ্তিতে চালক ও শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষা এবং যেকোনো প্রকার চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে সংশ্লিষ্ট সবাইকে নির্দিষ্ট সময়ে সাত রাস্তার মোড়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য