বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ণ

টানা ৩৮ দিন ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:২৪:৪৩
ছবি: সংগৃহীত

এবার শিক্ষক-শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পবিত্র রমজান মাসে দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ থাকবে। এ ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।

২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় শিক্ষক ও কর্মচারীরা সাপ্তাহিক ছুটি মিলিয়ে ২৮ মার্চ পর্যন্ত ছুটি ভোগ করতে পারবেন।

এর আগে গত রোববার এক রিট আবেদনের শুনানি শেষে পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশ দেন বাংলাদেশ হাইকোর্ট। তবে ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে আপিল বিভাগ পূর্বের আদেশের ওপর স্থগিতাদেশ দেয়। এতে ছুটি নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও শিবরাত্রী ব্রত উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো টানা পাঁচ দিন বন্ধ ছিল। গত সোমবার থেকে এসব প্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়।

নির্বাচনের ছুটির ধারাবাহিকতায় মাদরাসাগুলোতে ইতোমধ্যে ঈদের ছুটি শুরু হয়েছে। মাদরাসার নির্ধারিত বর্ষপঞ্জি অনুযায়ী, ২৮ মার্চ পর্যন্ত ছুটি চলবে।

অন্যদিকে কলেজের বর্ষপঞ্জি অনুযায়ী, বুধবার থেকে কলেজগুলোতে ঈদের ছুটি কার্যকর হয়েছে। আগামী ২৯ মার্চ থেকে কলেজে ক্লাস পুনরায় শুরু হবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD