কোরআন শরীফে হাত দিয়ে বলতে পারবেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে: তাহেরী
এবার হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) সংসদীয় আসনের নির্বাচনি ফল নিয়ে প্রতিবাদ জানিয়ে নানা অভিযোগ তুলে ধরছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সুন্নী জোটের আলোচিত প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। এসময় আইনি লড়াইয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচনে লড়া আলোচিত এই প্রার্থী।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মুফতি গিয়াস উদ্দিন তাহেরী বলেন, ‘হবিগঞ্জ ০৪ (চুনারুঘাট-মাধবপুর) ভোট কারচুপি, জালিয়াতি, প্রহসনমূলক নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হবে না। পুনরায় নির্বাচনের দাবীতে আইনি লড়াই হবে।
মামলার উপাদান প্রমাণসহ নথিভূক্ত। ইনশাআল্লাহ।’ ভিডিও বার্তায় তাহেরি আরো অভিযোগ করেন, জালভোট, ভোট কারচুপি জবরদখলের পাশাপাশি মোমবাতি প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। হবিগঞ্জ-৪ আসনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাহেরির অভিযোগ, তার নির্বাচনি আসনে আধিপত্য, দখলদারিত্ব ও পেশিশক্তি ব্যবহার করে ইচ্ছে মতো ফল তৈরি করা হয়েছে। অনেক কেন্দ্রের রেজাল্ট শিটে মোমবাতির এজেন্টদের কোন স্বাক্ষর নেই বলেও জানান তিনি।
তাহেরি প্রশ্ন তুলে বলেন, ‘আমার প্রতিপক্ষ যারা আছেন তারা কি বুকে হাত দিয়ে, কোরআন শরীফে হাত দিয়ে বলতে পারবেন এই নির্বাচন সুষ্ঠু হয়েছে? তারা কি কেন্দ্র দখল করে নাই? এরকম নির্বাচন কি চুনারুঘাট-মাধবপুরবাসী চেয়েছিল?’ সবশেষে তাহেরী জানান, তার দল সব ধরণের কারচুপির বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য