নির্বাচনে কারা কত আসন পাবে সেটা আগেই ঠিক করা ছিল : পাটওয়ারী
ছবি: সংগৃহীত
নির্বাচনে কারা কত আসন পাবে সেটা আগেই ঠিক করা ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে আয়োজিত এনসিপির সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আরব আমিরাতে থেকে কারামুক্ত ২৪ জন প্রবাস ফেরত বাংলাদেশিদের নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপির কয়েকটি আসনে পাস করেছি, সেখানে হলো প্রবাসীদের ভোট। তারা অভূতপূর্বভাবে ‘শাপলা কলি’ এবং আমাদের ১১ দলীয় জোটে ভোট দিয়েছে। আপনাদের কোনো কিছু দিয়েই এই ঋণ বাংলাদেশে শোধ করতে পারব না।
তিনি বলেন, দেশ যখন বিপদে যাচ্ছে, প্রবাসীরা কিন্তু বাংলাদেশের গণঅভ্যুত্থানেও এগিয়ে এসেছিল। নির্বাচন যে প্রক্রিয়া হয়েছে, যে ভোট চুরি হয়েছে— জনগণের কাছে তাদেরকে ক্ষমা চাইতে হবে।
এনসিপি নেতা পাটওয়ারী বলেন, এখন নতুন করে কুসুম কুসুম প্রেম হয়েছে। এই যে আপনারা দেখছেন বিরোধী দলীয় নেতাদের বাসায় যাওয়া আসা করতেছে। কিন্তু তাদের কাছে যাওয়ার আগে জনগণের কাছে যাওয়া উচিত।
পাটওয়ারী আরও বলেন, যারা এই নির্বাচনটা করেছেন, অনেক চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজকে আপনারা সংসদে ঢুকিয়েছেন, এদেরকে কোনো মন্ত্রণালয় দেবেন না। যতটুকু হয়েছে ততটুকুই সীমাবদ্ধ থাকেন। চুরি করেছেন, সিনাচুরি করতে যাবেন না। এখন আমরা বিভিন্ন জায়গায় শুনছি কেউ যোগাযোগ মন্ত্রণালয়, কেউ ওই মন্ত্রণালয়, কেউ গৃহায়ণ মন্ত্রণালয়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য