মোদি এলে শপথ অনুষ্ঠানে আমরা যাবো কি না ভাবতে হবে: আসিফ মাহমুদ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি এদেশের কোনো সরকারের শপথ অনুষ্ঠানে আসেন, তাহলে আমাদের ভাবতে হবে আমরা সে শপথ অনুষ্ঠানে যাবো কি না-এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, যে যে উপকরণগুলো শেখ হাসিনাকে স্বৈরাচারী হিসেবে গড়ে তুলেছিল, সে উপকরণগুলো আবারও গড়ে তোলা হচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, দেশের ৪৬ শতাংশ জনগণ যারা বিএনপিকে ভোট দেয়নি, তাদের বাদ দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না।
প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করে এনসিপি মুখপাত্র বলেন, নির্বাচনের আগে থেকেই প্রশাসন একটি দলের প্রতি ঝুঁকে পড়ে নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ ব্যাহত করেছে। এ সময় তিনি পরবর্তী সরকারের কাছে আওয়ামী লীগ আমলে সংঘটিত সকল নির্যাতন ও জুলুমের বিচারের দাবি জানান।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310
Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD


মন্তব্য