৫০ হাজারের বেশি ভোটে হারলেন জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী
ফাইল ছবি
খুলনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী আমীর এজাজ খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর সেই আলোচিত প্রার্থী কৃষ্ণ নন্দী ৫০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপির আমীর এজাজ খান পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯২ ভোট। অন্যদিকে, জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী পেয়েছেন ৬৯ হাজার ৬৫৮ ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচনী ফলাফল বিশ্লেষণ শেষে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এর আগে, এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এবার সংসদ নির্বাচনের পাশাপাশি দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310
Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD


মন্তব্য