শনিবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ণ

হেরে গেলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:১১:৩৮
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে এনসিপি প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী পরাজিত হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস নির্বাচিত হয়েছেন।

ঘোষিত ফল অনুযায়ী, মির্জা আব্বাস পেয়েছেন ৫৭ হাজার ৯২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৩৯৬ ভোট। ফলে ৫ হাজার ৬৯৬ ভোটের ব্যবধানে জয় পান বিএনপির এ প্রার্থী।

এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫, নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ এবং হিজড়া ভোটার ১ জন।

এর আগে ভোট গণনা চলাকালে অনিয়মের অভিযোগ তুলেছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি অভিযোগ করেন, ‘ঢাকা-৮ আসনে মিলেনিয়াম ইউনিভার্সিটি ভোটকেন্দ্রে ভোট গণনায় বাধা দেওয়া হয়েছে। মির্জা আব্বাস উপস্থিত থেকে গণনা প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেন।’ পরবর্তী আরেকটি পোস্টে তিনি দাবি করেন, ৩৫টি কেন্দ্রের ফল ঘোষণা বাকি থাকলেও ফল আটকে রাখা হয়েছে।

তবে বেসরকারিভাবে ঘোষিত চূড়ান্ত ফলাফলে বিএনপির প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD