বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ

ঢাকা-৮ এ নিজেকে ‘বিজয়ী’ দাবি করলেন মেঘনা আলম

১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:০৭:৫৮
ফাইল ছবি

ঢাকা-৮ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মেঘনা আলম বলেছেন, “ভোটে জয়ী হওয়াই আসল বিজয় নয়। যে আসনে নারীরা ভয়ে নির্বাচনে অংশ নিতে সাহস পান না, সেখানে আমি ভোটে অংশ নিয়েছি। এটিই আমার বড় অর্জন, এটিই আমার বিজয়।”

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এসব কথা বলেন।

মেঘনা আলম জানান, “গতকাল (১১ ফেব্রুয়ারি) থানায় গিয়েছিলাম আমার নিরাপত্তা সংক্রান্ত খোঁজখবর নিতে। আমাকে বারবার গানম্যান দেওয়ার কথা বলা হলেও তা নিশ্চিত করা হয়নি। যদিও প্রচারণার সময় আমাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, স্থায়ীভাবে কেন গানম্যান দেওয়া হলো না, সেটি জানতে চেয়েছিলাম।”

তিনি আরও বলেন, “শুরু থেকেই জানানো হচ্ছিল যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি আদেশের কারণে বিষয়টি আটকে আছে। তাহলে এতদিন পর্যন্ত আমাকে কেন স্থায়ী নিরাপত্তা দেওয়া হয়নি? যেহেতু আমি বৈধভাবে একজন সংসদ প্রার্থী, আমার যে সম্মান পাওয়া উচিত, তা আমার নাগরিক অধিকার। কোনো বিদেশিকে খুশি করার জন্য যদি এটি না দেওয়া হয়, তা দেশের নাগরিক হিসেবে আমাদের জন্য দুঃখজনক।”

তিনি আরো বলেন, ‘নির্বাচন কমিশনের নিজেদেরই স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করা উচিত।

যদি তাদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে জনগণের কাছে ভুল বার্তা যায়। প্রার্থী হিসেবে যতটুকু প্রচারণা করা যায়, মেঘনা আলম সেখানে ১০ শতাংশের মধ্যে ২ শতাংশও করেনি। কিন্তু অনেকে নানা সীমা লঙ্ঘন করেছেন।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD