ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই ১১ দলীয় জোটের: নাসীরুদ্দীন পাটওয়ারী
এবার জামায়াদে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচন বয়কট করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকা-৮ আসনের জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পল্টন কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা ১১ দলীয় জোট পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত আমাদের ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই। এখনো পরিস্থিতি শান্ত, কোনো সমস্যা নেই। আমরা আশা করি অনেক বছর পর মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ হবে।
ভোটারদের ভোটকেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানিয়ে পাটওয়ারী বলেন, আপনারা ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন স্বতঃস্ফূর্তভাবে। এখানে একটি নীরব ভোট বিপ্লব হবে। এসময় লাঙ্গল ও ধানের শীষ এক সাথে মিলে মিশে কাজ করছে বলেও অভিযোগ করেন পাটওয়ারী। তিনি বলেন, ধানের শিষের পক্ষে ডামি প্রার্থী দিয়ে কাজ করছে জাতীয় পার্টি।
মির্জা আব্বাস মহিলা কলেজে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের এজেন্টরা শাপলা কলির এজেন্ট ঢুকতে না দেয়ারও অভিযোগ করেন তিনি। যদিও পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে এজেন্ট প্রবেশ করানো হয়েছে বলে জানান।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310
Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD


মন্তব্য