সরকার গঠনের দ্বারপ্রান্তে ১১ দলীয় জোট: নাহিদ ইসলাম

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২০:১৪

এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেরাইদের এ কে এম রহমতুল্লাহ কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি এ কথা বলেন।

১২ ফেব্রুয়ারিকে ঐতিহাসিক দিন আখ্যা দিয়ে নাহিদ ইসলাম সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। গতরাতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া গেছে বলে অভিযোগ করেন তিনি।

ব্যালটে জনগণের আশার প্রতিফলনের কথা জানিয়ে এনসিপি নেতা বলেন, ফলাফল না হওয়া পর্যন্ত মাঠেই থাকবেন। নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল মেনে নেবেন বলেও জানান তিনি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য