ফলাফলে কারচুপির শঙ্কা রয়েছে: ফয়জুল করিম
এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও দলের প্রার্থী ফয়জুল করিম বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ফলাফল ঘোষণা না করার আগ পর্যন্ত কারচুপির শঙ্কা রয়েছে।
তিনি বলেন, এতদিন মানুষ ভোট দেওয়ার জন্য চাতক পাখির মতো চেয়ে ছিল, সেই সুযোগ এতদিন পর এসেছে। প্রশাসন যেন জনগণকে নির্বিঘ্নে সেই ভোট প্রদানের সুযোগ করে দেয়।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরীর রুপাতলি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভোট প্রদান শেষে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, জনগণ ভোট দিবে তাদের পছন্দের প্রার্থীকে, আমরা চাই না আপনারা সেই ফলাফল ঘুরিয়ে প্রকাশ করেন। জনগণ যাকে ভোট দিবে তারা যেন তাদের সেই প্রার্থীর ফলাফল জানতে পারে।
তিনি আরও বলেন, ভোটের পরিবেশ সুষ্ঠু থাকলেও ভেতরে অন্য কিছু হতে পারে। তাই ফলাফল ঘোষণা হওয়ার আগ পর্যন্ত ভোটের পরিবেশ নিয়ে শঙ্কামুক্ত নয়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য