মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০১ অপরাহ্ণ

সুষ্ঠু নির্বাচন হলে, যে ফলাফলই হবে- বিএনপি তা মেনে নেবে: মাহদী আমিন

১০ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৪৭:৩৬

ভোট সুষ্ঠু ও গঠনমূলক হলে বিএনপি যে কোনো ফল মেনে নেবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, নির্বাচনী প্রচারণায় যে গণজোয়ার বয়েছে, তাতে বিএনপির জয় অনিবার্য। উৎসবমুখর পরিবেশ রয়েছে। আশা করি, সবাই শান্তিপূর্ণভাবে ভোট দেবেন। বিএনপির নির্বাচন পরিচালনা মুখপাত্র বলেন, ইঞ্জিনিয়ারিং ইলেকশনের বিষয়ে বিএনপির নাম কখনো আসেনি। অবাধ, সুষ্ঠু ও গঠনমূলক নির্বাচন হলে বিএনপিই জয়লাভ করবে। সুষ্ঠু ও গঠনমূলক নির্বাচন হলে, যে ফলাফলই হবে, বিএনপি তা মেনে নেবে।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল নানাভাবে জাল ভোটের প্রস্তুতি নিচ্ছে। টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। আচরণবিধি অনুযায়ী, তা শাস্তিযোগ্য অপরাধ। যথাযথ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করছি। বিভিন্ন জেলায় বিএনপির কর্মীদের ওপর দেশীয় অস্ত্রসহ হামলা চালিয়েছে। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ করছি। ‘নির্বাচনে ইতিবাচক পরিবেশ থাকবে, তা নিশ্চিত করবে বিএনপি। বিরোধী দলের প্রতিও একই আহ্বান থাকবে’, যোগ করেন বিএনপির নির্বাচন পরিচালনা মুখপাত্র।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD