মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০১ অপরাহ্ণ

সুষ্ঠু নির্বাচন হলে ভূমিধস জয় পাবে বিএনপি: মির্জা ফখরুল

১০ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৫৮:৫৬

এবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে অনেক উদ্বেগ ছিলো, তা কাটিয়ে এখন পর্যন্ত পরিবেশ ভালো। সুষ্ঠু নির্বাচন হলে ভূমিধস বিজয় পাবে দল। বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে প্রথম দিকে কিছু ঘটনা ঘটেছে। পরে সবাই সংযত হয়েছেন, এখন ভালো। বিএনপি সব নির্বাচনকে গুরুত্ব দেয় এবং সেভাবে আমরা প্রচারণা চালিয়েছি। নির্বাচন নিয়ে অনেক উদ্বেগ ছিলো তা কাটিয়ে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো। সুষ্ঠু নির্বাচন হলে ভূমিধস বিজয় পাবে দল। আমাদের লক্ষ্য গণতান্ত্রিক উত্তরণ, এ নির্বাচন গণতান্ত্রিক পরিবেশে যাওয়ার দুয়ার-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো সতর্কতার সাথে কাজ করছে। আশাবাদি, নির্বাচন ভালো হবে।

দলগতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখছি না। তবে ১৫ বছর এতো কারচুপি হয়েছে, কিছুটা উদ্বেগ থেকেই যায়। কার্যকরভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে বলে মনে হয় না, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না বলেও জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক মত থাকতে পারে কিন্তু তারা নিয়ম মেনে দায়িত্ব পালন করবেনে এমনটা আশা রয়েছে।

নতুন দল আত্মপ্রকাশ করলে আওয়াজ বেশি হয় এবং জামায়াত কৌশলী দল, নানা কৌশলে মানুষকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করে বলেও অভিমত প্রকাশ করেন তিনি। যতোটা না ঘটনা ঘটে গণমাধ্যম তার চেয়েও বেশি ঘটিয়ে দেয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD