ওসমান হাদির কবর জিয়ারত ও শাহবাগে গণসংযোগ করে প্রচারণা শেষ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
এবার নির্বাচন আচরণবিধি মেনে শাহবাগে গণসংযোগ দিয়ে প্রচারণা শেষ করছেন ঢাকা-৮ আসনের ১১দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ মঙ্গলবার (১০ ফব্রুয়ারি) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে ফজরের নামাজ আদায় করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর কবর জিয়ারত করেন তিনি।
এ সময় তিনি বলেন, আমরা একে অপরের সহযোগী। আমরা কারো বিপক্ষের লোক না। একসাথে ইনসাফের পক্ষে ঢাকা-৮ এ কাজ করতে চাই।
জামায়াতের সঙ্গে জোট নিয়ে তিনি বলেন, জামায়াতের সঙ্গে জোট করায় আলাদা করে শাপলা কলির ভোট কমবে না বরং আমরা তাদের অনেক সহায়তা পেয়েছি। জামায়াত চাঁদাবাজি, সন্ত্রাসীর সঙ্গে যুক্ত নয় বলেই তাদের সঙ্গে আমরা জোটে গিয়েছি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য