স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে তিন দিনব্যাপী বিজনেস কার্নিভাল ২০২৬ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (SUB) তিন দিনব্যাপী বিজনেস কার্নিভাল ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ বিজনেস ক্লাব (SUBBC)-এর আয়োজনে এবং ডিপার্টমেন্ট অব বিজনেস স্টাডিজের উদ্যোগে গত ১৮, ১৯ ও ২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কার্নিভাল অনুষ্ঠিত হয়।
কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার ও এডিশনাল রেজিস্ট্রার সহ বিজনেস স্টাডিজের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন খান বলেন, “শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তবভিত্তিক দক্ষতা ও নেতৃত্বগুণ গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজনেস কার্নিভালের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব ব্যবসায়িক চ্যালেঞ্জের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে, যা ভবিষ্যতে তাদের পেশাগত জীবনে সহায়ক হবে।”
কার্নিভালের প্রথম দিনে অনুষ্ঠিত হয় জাতীয় পর্যায়ের কেস কম্পিটিশন ‘বিজ-ব্রিলিয়ান্স ২০২৬ – সিজন ১’।এতে নর্থ সাউথ ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন,প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশএবং প্রাইমএশিয়া ইউনিভার্সিটিসহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণকরেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো বাস্তবভিত্তিক ব্যবসায়িক সমস্যার উদ্ভাবনী সমাধানউপস্থাপন করেন। একই দিনে আয়োজিত বিজনেস আইডিয়া এক্সপো ২০২৬-তে শিক্ষার্থীরা তাদের নতুনব্যবসায়িক ধারণা, মডেল ও পরিকল্পনা প্রদর্শন করেন।
এ প্রসঙ্গে ডিপার্টমেন্ট অব বিজনেস স্টাডিজের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কে. এম. আনোয়ারুল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের ক্লাসরুমের বাইরে নিয়ে এসে বাস্তব ব্যবসায়িক পরিবেশের সঙ্গে সংযুক্ত করা। এই কার্নিভালের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিশ্লেষণী ক্ষমতা ও উদ্যোক্তা মানসিকতার প্রকাশ ঘটেছে।”
কার্নিভালের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় ইনট্রা-ব্যাচ স্পোর্টস ডে। ফুটবল, ক্রিকেট ও বিভিন্ন ইনডোর খেলায় শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে এবং পারস্পরিক সৌহার্দ্য ও দলগত মনোভাবকে আরও দৃঢ় করে।
সমাপনী দিনে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনের প্রধান আকর্ষণ ছিল জনপ্রিয় ব্যান্ড হাইওয়ে-এর সংগীতানুষ্ঠান, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
আয়োজকদের মতে, বিজনেস কার্নিভাল ২০২৬ শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা, নেতৃত্ব বিকাশ এবং উদ্যোক্তা দক্ষতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য