বৈশাখের তাৎপর্য ও গুরুত্ব মাথায় রেখে দেশ গড়তে চাই: মাসুদ সাঈদী

১৫ এপ্রিল ২০২৬, ১০:২৭:৪০

এবার পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, আমরা বাঙালি তাই বাংলা সংস্কৃতি ধারণ করে পথ চলতে চাই। বৈশাখের তাৎপর্য ও গুরুত্ব মাথায় রেখে দেশ গড়তে চাই। মঙ্গলবার (১৪ এপ্রিল) জিয়ানগর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বৈশাখী মেলা অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, ভিনদেশি সংস্কৃতি আমাদের পরিহার করতে হবে। পশ্চিমা সংস্কৃতি আমাদের দেশীয় সংস্কৃতি প্রায় গ্রাস করে ফেলেছে। আমাদের তরুণ যুবক ছাত্রদের মাঝে দেশীয় বাঙালিয়ানা সংস্কৃতি চালু করতে হবে। একটি জাতি টিকে থাকে তার দেশীয় সংস্কৃতি এবং ভাষার উপর।

আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে দেশপ্রেমের উপর কাজ করে পরবর্তী প্রজন্মকে খাঁটি দেশপ্রেমিক হিসেবে গড়তে হবে। বিগত দিনের ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির চেয়ে ভিনদেশি সংস্কৃতি চালু করার চেষ্টা করে গেছে। তাদের দেশ প্রেম ছিল না, ছিল শুধু বিদেশি প্রভুদের মন রক্ষা করে গদি রক্ষার আপ্রাণ চেষ্টা।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।