দেশ পরিচালনায় স্লোগানের সঙ্গে বাস্তবায়নের মিল নেই: জামায়াত আমির
১১ এপ্রিল ২০২৬, ২:৩৮:১০
এবার জামায়াত ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ পরিচালনায় স্লোগানের সঙ্গে বাস্তবায়নের মিল নেই। আন্তর্জাতিক প্রভাবমুক্ত হতে পারছে না দেশ।
আজ শনিবার বেলা ১১টার দিকে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব: উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনার তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সমাজ চলছে গোজামিলের মধ্যেদিয়ে। আমরা অতীত থেকে কোনো শিক্ষা নেই না। মনে রাখবেন পাপ বাবকেও ছাড়ে না।
জামায়াত আমির বলেন, সরকারি দলের কথা শুনলে মনে হয় তেলের উপর ভাসছে দেশ। রাজনৈতিক সিন্ডিকেটের কারণেই দেশে তেলের সংকট।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

