সেভয় ডিস্‌কোন আইসক্রিম নিয়ে এলো নতুন ভ্যারিয়েন্ট কুকিজ

১০ এপ্রিল ২০২৬, ৬:৫৯:৩৪

দেশের জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড সেভয় বাজারে এনেছে তাদের ডিস্‌কোন-এর নতুন ভ্যারিয়েন্ট – ভ্যানিলা চকো ব্রাউনি উইথ ক্রিমি ক্যারামেল। নতুন এই ভ্যারিয়েন্টে রয়েছে কুকিজ, ব্রাউনি ও ক্যারামেলের অনন্য কম্বিনেশন– যা প্রতি কামড়ে দেবে ভিন্ন স্বাদ আর মজাদার অভিজ্ঞতা।

নতুন এই ডিস্‌কোন-এর ওপরের লেয়ারে রয়েছে রিচ ডার্ক চকোলেট ডিস্ক। ডিস্কের ওপরে থাকবে কুকিজ ও ব্রাউনি ক্রাম্বলস – এতে যোগ হবে বাড়তি ক্রাঞ্চ। সাথে ভ্যানিলা চকো ব্রাউনি আইসক্রিম। ভেতরে থাকবে ক্রিমি ক্যারামেলের দারুণ সারপ্রাইজ। আর এসব কিছুর সাথে রয়েছে ক্রিসপি চকোলেট ওয়েফার কোন, যার নিচের অংশে থাকবে থিক ডার্ক চকোলেট।

বর্তমান সময়ে তরুণদের মধ্যে নতুন স্বাদ আর ভিন্নধর্মী ডেজার্টের চাহিদা বাড়ছে। তারা শুধু একটি আইসক্রিম নয়, বরং এমন কিছু খোঁজে যা প্রতিদিনের একঘেয়েমি জীবনে এনে দেয় ভিন্নধর্মী অভিজ্ঞতা। নতুন এই ডিস্‌কোন সেই অভিজ্ঞতা দেবে বলে মনে করছে ব্র্যান্ডটির মার্কেটিং বিভাগের কর্মকর্তারা।

সেভয়ের এক মুখপাত্র জানান, ‘আমরা সবসময় চেষ্টা করি ভোক্তাদের জন্য স্বাদে ও অভিজ্ঞতায় আলাদা কিছু দিতে। নতুন এই ভ্যারিয়েন্ট আনার মাধ্যমে আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখতে চেয়েছি।‘

সেভয়-এর নতুন এই ডিস্‌কোন ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে দেশের সকল প্রান্তে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।