যুদ্ধবিরতির পরও লেবাননে হামলা চালানোয় ইসরায়েলকে ‘শাস্তি দেবে’ ইরান
৯ এপ্রিল ২০২৬, ১১:৪০:০১
এবার যুদ্ধবিরতির পরও লেবাননে চালানো ইসরায়েলের হামলাকে অপরাধ হিসেবে উল্লেখ করেছে ইরান।
ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদমাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন, ইসরায়েলের করা অপরাধ এবং যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের জবাবে দেশটি ইসরায়েলকে ‘শাস্তি দেবে’।
কর্মকর্তা বলেন, ‘এই যুদ্ধবিরতি পুরো অঞ্চলকে অন্তর্ভুক্ত করে। ইসরায়েল প্রতিশ্রুতি ভঙ্গের জন্য পরিচিত, আর তাকে কেবল শক্তি প্রয়োগের মাধ্যমেই নিবৃত্ত করা সম্ভব।’
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এক অজ্ঞাত সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

