মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব

৮ এপ্রিল ২০২৬, ৩:০৫:৫১

এবার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

তার মুখপাত্রের বরাতে জানানো হয়, বর্তমান সংঘাতে জড়িত সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলা এবং যুদ্ধবিরতির শর্ত কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছেন তিনি।

এর মাধ্যমে অঞ্চলে স্থায়ী ও সমন্বিত শান্তির পথ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন গুতেরেস।

যুদ্ধবিরতি বাস্তবায়নে সহায়তার জন্য পাকিস্তানসহ সংশ্লিষ্ট অন্যান্য দেশের প্রচেষ্টার প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। সূত্র: বিবিসি

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।