বন্ধুর বিয়েতে অকটেন উপহার
৬ এপ্রিল ২০২৬, ৭:২২:১০
মৌলভীবাজারের কুলাউড়ায় জ্বালানি তেলের সংকটের মধ্যে প্রচলিত উপহারের ধারা ভেঙে বন্ধুর বিয়েতে অকটেন উপহার দিয়েছেন এক যুবক।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্রিউলী গ্রামে প্রবাসী আতিকুর রহমান লিটনের বিয়েতে অকটেন উপহার দেন বরের বন্ধু মাসুম আহমদ। ঘটনাটি ইতোমধ্যেই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের সরবরাহে ঘাটতির কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। এমন পরিস্থিতিতে বন্ধুর প্রতি ভালোবাসা ও বাস্তবতার কথা বিবেচনা করেই এই অভিনব উপহারের চিন্তায় তিনি অকটেন উপহার দেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

