জনতা ব্যাংকের অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা
২৯ মার্চ ২০২৬, ৮:৩৬:০৭
জনতা ব্যাংক পিএলসির অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির (অ্যালকো) সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের প্রধান কার্যালয়ে এ আয়োজনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মজিবর রহমান। সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান ও মো. ফয়েজ আলমসহ মহাব্যবস্থাপক ও সংশ্লিষ্ট উপমহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
এ সময় ব্যাংকের এমডি মো. মজিবর রহমান বর্তমান অবস্থার আলোকে কর্মকৌশল নির্ধারণ করে স্বল্প সুদের আমানত, ফরেন রেমিট্যান্স বৃদ্ধি এবং শ্রেণীকৃত ঋণ আদায় ও হ্রাস, অবলোপনকৃত ঋণ আদায়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

