কবি নির্মলেন্দু গুণের প্রতিষ্ঠিত কাশবন বিদ্যানিকেতন এর অ্যালামনাই অ্যাসোসিশেন গঠিত

২৯ মার্চ ২০২৬, ১২:৩৩:৪৯

মাসুম মিয়া, নিজস্ব প্রতিনিধি: কবি নির্মলেন্দু গুণের প্রতিষ্ঠিত কাশবন বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে “অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব কাশবন বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়”।

গত ২৩ মার্চ সোমবার কবি নির্মলেন্দু গুণের সহোদর ভাই নিহারেন্দু গুণ ও কাশবন বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফকর উদ্দিন সরকারকে উপদেষ্টা করে তিপ্পান্ন সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি হিসেবে মনোনীত হোন কাশবন বিদ্যানিকেতন এর প্রাক্তন শিক্ষার্থী মতিউর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হোন মাসুম মিয়া। এছাড়াও সহ-সভাপতি হিসেবে, রমজান আলী, আরিফুল হক মঞ্জুল, রাকিবুল ইসলাম শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে, গোবিন্দ সিংহ, আরিফুল ইসলাম ইমন, রব্বানী মিয়া, আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে বাকির খান, এনামুল হক, রনি মিয়া, সজীব ভুঁইয়া, দপ্তর সম্পাদক সানিয়াত আহমেদ নিয়ন, অর্থ সম্পাদক সোহান মিয়া, প্রচার সম্পাদক রাতুল হাসান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিমেল, ক্রীড়া সম্পাদক হেমন্ত সিংহ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হারুন মনোনীত হোন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাসুম মিয়া বলেন, এই সংগঠন প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলার সংগঠনে পরিণত হবে। এছাড়াও ঈদ,পূজা, পহেলা বৈশাখ ও বিশেষ দিনগুলোকে ঘিরে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান আয়োজন। সমাজ ও প্রাক্তন শিক্ষার্থীদের কল্যানে অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব কাশবন বিদ্যানিকেতন সবসময় পাশে থাকবে।

নব্য সভাপতি মতিউর রহমান বলেন, ছুটির দিনগুলোতে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীর আকাঙ্ক্ষা থেকে একটি সংগঠনের চাহিদা তৈরি হয়েছে। আমরা আশা করি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর নেতৃত্বে প্রাক্তনদের কেন্দ্রীভূত করতে পারবো।

এছাড়াও উপদেষ্টা নিহারেন্দু গুণ ও ফকর উদ্দিন সরকার আশাবাদ ব্যক্ত করেন।

রবীন্দ্রনাথের শান্তি নিকেতনের আদলে ১৯৯১ সালে কবি নির্মলেন্দু গুণ নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলায় তাঁর নিজ গ্রাম কাশবনে গড়ে তুলেন কাশবন বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই প্রতিষ্ঠানটি শিক্ষার আলো ছড়িয়ে অগ্রগতির পথে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।