ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত করলো ট্রাম্প

২৭ মার্চ ২০২৬, ৯:১১:৩৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত থাকবে। বৃহস্পতিবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য প্রকাশ করেন।

ট্রাম্পের পোস্ট অনুযায়ী, ইরান সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং চলমান আলোচনা চালানোর জন্য আগামী ৬ এপ্রিল রাত ৮টা পর্যন্ত এসব স্থাপনায় হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেছেন, বিভিন্ন ভুয়া সংবাদমাধ্যমের ভুল খবর প্রকাশের পরও আলোচনার প্রক্রিয়া ভালোভাবে চলছে।

এর আগে ট্রাম্প গত সোমবার ঘোষণা করেছিলেন, মার্কিন বাহিনী ইরানের জ্বালানি স্থাপনায় আগামী শুক্রবার পর্যন্ত হামলা বন্ধ রাখবে। নতুন ঘোষণা অনুযায়ী, পূর্বের স্থগিতকালের মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হলো।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।