মহান স্বাধীনতা দিবস আজ

২৬ মার্চ ২০২৬, ১২:৫০:২২

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। গণহত্যা থেকে মুক্তির শপথ নেয়ার এই দিনে জাতি স্মরণ করবে মুক্তিযুদ্ধের বীর সেনানীদের। সাভারে জাতীয় স্মৃতিসৌধে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। জোরদার করা হয়েছে নিরাপত্তা।

এই প্রাঙ্গণ, এই স্মৃতির মিনার, যেখানে প্রতিফলিত হচ্ছে জাতির সূর্য সন্তানদের ত্যাগ, সাহস আর ভালোবাসা। রাত পেরোলেই ফুলে ফুলে ছেয়ে যাবে শহিদদের প্রতি শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন, সাভারের জাতীয় স্মৃতিসৌধ।

এরইমধ্যে শেষ ধোয়া-মোছার কাজ। তুলির আঁচড়ে নতুন রূপে সেজেছে পুরো আঙ্গিনা। বাহারি রঙের ফুলে সাজানো পুরো চত্বর। জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে তৈরি সেনাবাহিনীর সদস্যরা। মহড়ায় শেষবারের মতো ঝালিয়ে নিয়েছেন নিজেদের।

স্মৃতিসৌধের আশেপাশে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। বসানো হয়েছে সিসি ক্যামেরাও।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধার মাধ্যমে শুরু হবে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি। এরপরই শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে নানা শ্রেণিপেশার মানুষের ঢল নামবে জাতীয় স্মৃতিসৌধে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।