ইসরাইল ও যুক্তরাষ্ট্র পুরো বিশ্বকে রক্ষা করছে: নেতানিয়াহু

২০ মার্চ ২০২৬, ১২:৫৬:৩১

এবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের মাধ্যমে পুরো বিশ্বকে রক্ষা করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। তিনি দাবি করেন, ইসরাইলি হামলায় তেহরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমেছে।

তিনি বলেন, ইরান আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে না। তবে এই দাবির সপক্ষে কোনো প্রমাণ দেননি তিনি।

নেতানিয়াহু বলেন, ‘আমরা জিতে যাচ্ছি এবং ইরান ধ্বংস হয়ে যাচ্ছে।’ তিনি আরো বলেন, এই অভিযানের লক্ষ্য হলো ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি নির্মূল করা, যাতে সেগুলো মাটির গভীরে পুঁতে গিয়ে বিমান হামলা থেকে সুরক্ষিত না হয়ে পড়ে। পাশাপাশি এই অভিযানের মাধ্যমে ইরানের জনগণকে তাদের ভাগ্য নিজেদের হাতে তুলে নেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ইসরাইল এই সংঘাতে যুক্তরাষ্ট্রকে টেনে এনেছে-এই দাবি ‘ভুয়া খবর’। নেতানিয়াহু বলেন, ‘কেউ কি সত্যিই মনে করেন যে প্রেসিডেন্ট ট্রাম্পকে কেউ বলে দিতে পারেন, তার কী করা উচিত? এটা ভাবাই যায় না।’ সূত্র: মিডল ইস্ট আই

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।