আদৌ খামেনি জুনিয়র বেঁচে আছেন কি না, জানি না: ট্রাম্প
১৫ মার্চ ২০২৬, ১১:০৬:৫১
এবার ইরানের নতুন সুপ্রিম লিডার মুজতাবা খামেনির বেঁচে থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (১৫ মার্চ) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ‘আদৌ খামেনি জুনিয়র বেঁচে আছেন কি না, আমি জানি না। এখন পর্যন্ত কেউ তার উপস্থিতির প্রমাণ দিতে পারেনি।’
ট্রাম্প আরও বলেন, ‘শুনছি যে তিনি বেঁচে নেই। আর যদি বেঁচে থাকেন, তাহলে নিজের দেশের স্বার্থে তার আত্মসমর্পণ করা উচিৎ।’
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
