সাভারে বাসে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১১ মার্চ ২০২৬, ১১:২০:১৫

সাভারে ওয়ার্কশপের ভেতরে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে জন্য কাজ করছে সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট।

বুধবার (১১ মার্চ) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় ওয়ার্কশপের ভেতরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাভার ফায়ার সার্ভিসের ফাইটার মাহিদুর রিয়াদ বলেন, রাত ৮টা ৪০ মিনিটে সাভার ফায়ার সার্ভিসের অগ্নিকাণ্ডের খবর আসে। মূলত ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় একটি ওয়ার্কশপের ভেতরে একটি বাসে আগুন লাগার প্রাথমিকভাবে খবর পাওয়া যায়। পরে সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের জন্য গিয়েছে। তবে আগুনের লেলিহান বেড়েছে কি না বা ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি বলে জানান তিনি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।