ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করলেন মামুনুল হক
এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৩ আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হক। নির্বাচনি অনিয়মের অভিযোগ তুলে তিনি আদালতের কাছে ফলাফল পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন।
আজ বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে।
এদিকে ঢাকা–১৩ আসনে নির্বাচনে জয়ী হন বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ। নির্বাচনের ঘোষিত ফল অনুযায়ী তিনি মোট ৮৮ হাজার ৩৮৭ ভোট পান। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মামুনুল হক পান ৮৬ হাজার ৬৭ ভোট। ফলে দুজনের মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ২ হাজার ৩২০।
মামুনুল হকের দাবি, নির্বাচনে প্রায় ২ হাজার ৩০০ ভোট বাতিল করা হয়েছে, যেগুলো প্রকৃতপক্ষে তার পক্ষে পড়েছিল। এ অভিযোগ তুলে গতকাল গভীর রাতে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান এবং বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান। তবে রিটার্নিং কর্মকর্তা তাকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নির্বাচন কমিশনের কাছে অভিযোগ আকারে জমা দেওয়ার পরামর্শ দেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
