হরমুজ প্রণালীর কাছে মাল্টার পতাকাবাহী তেল ট্যাংকারে ইরানের হামলা

৭ মার্চ ২০২৬, ৪:২০:১২

এবার ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা উপসাগরে থাকা ‘প্রিমা’ নামের একটি তেলবাহী ট্যাংকারকে ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করেছে।

এদিকে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে হরমুজ প্রণালীতে চলাচল নিষিদ্ধ এবং এলাকা অনিরাপদ—এমন বারবার সতর্কতা উপেক্ষা করার কারণে এই হামলা চালানো হয়।

এদিকে, আগামীকাল রোববার (৮ মার্চ) একটি জরুরি বৈঠকে বসবেন আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা। মধ্যপ্রাচ্যে আরব দেশের ভূখণ্ডে ইরানি হামলার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংগঠনটির সহকারী মহাসচিব। 

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।