প্রয়োজনে হরমুজ প্রণালীতে জাহাজকে নিরাপত্তা দেবে মার্কিন নৌবাহিনী: ট্রাম্প
৪ মার্চ ২০২৬, ১০:৪০:১২
এবার যদি প্রয়োজন হয় তাহলে হরমুজ প্রণালী দিয়ে চলা জ্বালানিবাহী ট্যাংকার জাহাজকে নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
এছাড়া জাহাজ চলাচলের জন্য নিজ প্রশাসনকে ইনস্যুরেন্স প্রদানের নির্দেশও দিয়েছেন তিনি।
ট্রাম্প বলেছেন, “যদি প্রয়োজন হয়, যত দ্রুত সম্ভব, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হরমুজ দিয়ে ট্যাংকারকে নিরাপত্তা দেওয়া শুরু করবে। যাই হোক, যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী নিরাপদভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে।” সূত্র: এএফপি
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
