ভোট কারচুপির অভিযোগ: আরও ৪ আসনে ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ

২ মার্চ ২০২৬, ৪:১৮:৪৫

এবার আরও চার আসনে বিএনপি প্রার্থীদের কারচুপির অভিযোগের প্রেক্ষিতে ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। চার আসনের প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের নির্বাচনী বেঞ্চ আজ এ আদেশ দেন।

অভিযোগকারী বিএনপির ৪ প্রার্থী হলেন, কুড়িগ্রাম-২ আসনের সোহেল হোসাইন কায়কোবাদ, রংপুর-৬  আসনের সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনের এমদাদুল হক ভরসা ও রাজশাহী-১ আসনের মো. শরীফ উদ্দিন। 

এর আগে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে করা ‘নির্বাচনী’ আবেদন শুনানির জন্য হাইকোর্ট বিভাগে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি চলছে। 

এ নিয়ে কারচুপির অভিযোগ এনে বিএনপির পক্ষ থেকে ৭ টি ও জামায়াতের পক্ষ থেকে ৩ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ দিলেন হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল।  এছাড়াও আরও বেশ কটি আসনে কারচুপির অভিযোগ এনে মামলা করা আছে হাইকোর্টে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।