ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশির মৃত্যু

১ মার্চ ২০২৬, ৮:৪৯:৪৭

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে যৌথভাবে ইরানে হামলা চালায়, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটে।পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানে, যা উল্লেখযোগ্য ক্ষতির কারণ হয়।

সেই দিন আরব আমিরাতে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। আজ রোববার (১ মার্চ) স্থানীয় গণমাধ্যম জানায়, একই ঘটনায় আরও তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ৫৮ জন আহত হয়েছেন।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে অন্তত ১৬৫টি ইরানি ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে। এছাড়া দুটি ক্রুজ মিসাইলও সফলভাবে প্রতিরোধ করা হয়েছে।

এছাড়া মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৫০৬টি ঠেকানো ও ধ্বংস করা হয়েছে।

নিহতদের মধ্যে একজন বাংলাদেশি আছে। এছাড়া অপর দুজনের মধ্যে একজন পাকিস্তান ও একজন নেপালের নাগরিক।

সূত্র: আলজাজিরা

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।