নগদ ইসলামিক ওয়ালেট ব্যবহার করে পেতে পারেন ওমরাহ করার সুযোগ

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩:১৯:২৬

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার] সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের সাথে দেশেও পালিত হচ্ছে পবিত্র রমাদান মাস। এই সময়ে নগদের ইসলামিক ওয়ালেট ব্যবহারকারীদের জন্য নগদ নিয়ে এসেছে পবিত্র ওমরাহ পালনের সুযোগ। এই ক্যাম্পেইনে অংশ নিতে নগদ ইসলামিক ব্যবহারকারী গ্রাহককে তাদের ওয়ালেট থেকে ন্যূনতম ৩,০০০ টাকা লেনদেন করতে হবে। এ ক্ষেত্রে ব্যবহারকারীকে পারসন টু পারসন (P2P) লেনদেন ছাড়া ৩,০০০ টাকা লেনদেন করতে হবে।

প্রথম রমাদান থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে শেষ রমাদান পর্যন্ত। ক্যাম্পেইন শেষে লেনদেনকারীদের মধ্য থেকে বিজয়ীরা পবিত্র ওমরাহ করার সুযোগ পাবেন। বিজয়ী ভাগ্যবান গ্রাহকদের ‘নগদ ইসলামিক’-এর গ্রাহকসেবা কেন্দ্র থেকে ফোন করে বিস্তারিত জানানো হবে।

এরকম একটি ক্যাম্পেইনের বিষয়ে নগদ ইসলামিক শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি বলেন, ‘পবিত্র রমাদান মাসে ধর্মপ্রাণ মুসলমান ভাই-বোনেরা তাদের প্রয়োজনীয় কেনাকাটা ও লেনদেন নগদ ইসলামিকের মাধ্যমে করলে পবিত্র ওমরাহ পালন করার সুযোগ পেতে পারেন। আমরা এই ক্যাম্পেইনটি চালু করেছি ধর্মপ্রাণ মুসলমানদের জন্য মহান আল্লাহর পবিত্র ঘর তাওয়াফ করার অংশীদার হওয়ার আশায়।’

এই ক্যাম্পেইন সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত নগদ কর্তৃক সংরক্ষিত ও নগদ ইসলামিক-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এই ক্যাম্পেইন উপভোগ করতে হলে নগদ ইসলামিক অ্যাকাউন্টটি অবশ্যই সচল ও ফুল প্রোফাইলে থাকতে হবে। ক্যাম্পেইনের আওতাভুক্ত ওমরাহ প্যাকেজ পাওয়ার জন্য কেউ অসদুপায় অবলম্বন করলে অথবা সন্দেহজনক লেনদেন পরিলক্ষিত হলে সেই ব্যক্তিকে এই ক্যাম্পেইন থেকে অযোগ্য বলে গণ্য করা হবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।