বাংলাদেশে প্রথম আর্জেন্টিনার ফ্যান জার্সি উন্মোচন করলো ওয়ালটন

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৪:২২

বাংলাদেশে প্রথমবারের মতো আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ফ্যান জার্সি উন্মোচন করেছে ওয়ালটন। রাজধানীর কর্পোরেট অফিসে গতকাল সোমবার ( ২৩ ফেব্রুয়ারি) আয়োজিত আর্জেন্টিনা ফ্যান জার্সি উন্মোচন শীর্ষক এক অনুষ্ঠানে জার্সিটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত মার্সেলো কার্লোস সেসা। তিনি বলেন, ওয়ালটন একটি শীর্ষস্থানীয় বাংলাদেশি বহুজাতিক ইলেকট্রনিক্স কোম্পানি, যারা ৫০টিরও বেশি দেশে তাদের পণ্য রপ্তানি করে। ওয়ালটনের যাত্রা বাংলাদেশের রূপান্তরের প্রতিফলন। শক্তিশালী উৎপাদন ভিত্তি থেকে আন্তর্জাতিক অঙ্গনে বাজার সম্প্রসারণের মাধ্যমে ওয়ালটন বাংলাদেশের সক্ষমতা ও আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বাংলাদেশে ওয়ালটনকে আঞ্চলিক পৃষ্ঠপোষক হিসেবে নির্বাচন করায় বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির গ্রহণযোগ্যতা স্পষ্ট হয়েছে। এটি কেবল একটি ব্র্যান্ড নির্বাচন নয়, বরং একটি জাতির অগ্রগতিকে স্বীকৃতি দেওয়া। স্পনসরশিপ শুধু জার্সি বা স্টেডিয়ামে লোগো প্রদর্শন নয়, এটি ব্র্যান্ডের সক্ষমতার স্বীকৃতি। যখন বাংলাদেশের তরুণরা আর্জেন্টিনার খেলা দেখে, তারা দক্ষতা, দলগত কাজ ও অধ্যবসায়ের অনুপ্রেরণা পায়। এখন সেই জার্সিতে একটি বাংলাদেশি ব্র্যান্ডকেও দেখতে পাবে। বিশ্বমানের উৎকর্ষতা এখান থেকেই শুরু হতে পারে। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল এর অফিসিয়াল রিজিওনাল স্পন্সর ওয়ালটন। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এর সঙ্গে চুক্তির মাধ্যমে দলটির বিভিন্ন ব্র্যান্ডিং স্বত্ব অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে ফ্যান জার্সি উন্মোচন করা হলো। দেশজুড়ে ওয়ালটনের ক্রেতা ও শুভানুধ্যায়ীরা এই ফ্যান জার্সি সংগ্রহ করতে পারবেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।