‘সবকিছুই সমঝোতা’- হাসনাতের পোস্ট মুহূর্তেই ভাইরাল

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৩৯:১৮

এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হঠাৎ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দেন।

সেই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘সবকিছুই সমঝোতা।’

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি এ স্ট্যাটাস দেন।

এদিকে মাত্র দুটি শব্দের এই বার্তা প্রকাশের পরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। সমর্থক ও সমালোচক উভয় পক্ষের মধ্যেই পোস্টটি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।