দেশের আকাশে রমজানের চাঁদ, কাল থেকে রোজা
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৩:৫৯
দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা দেখা গেছে। কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রোজা। বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য জানিয়েছে।
সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নতুন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
এদিকে মঙ্গলবার সৌদি আরবে রমজানের চাঁদ দেখা যাওয়ায় বুধবার থেকে দেশটিতে পবিত্র রোজা শুরু হয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
