বিএনপির মন্ত্রিসভায় স্থান পাবেন কারা, জানালেন মেজর হাফিজ
এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মন্ত্রিসভা নবীন ও প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে গঠিত হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা-৩ আসনে বিজয়ী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। সোমবার দুপুরে রাওয়া ক্লাব-এ মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী-এর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেন, যারা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন, তারাই নতুন মন্ত্রিসভায় স্থান পাবেন। পাশাপাশি যাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ বা ইতিহাস নেই এবং যারা জনগণের আস্থা অর্জন করেছেন, তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে।
নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত হবে মন্ত্রিসভা। ১২ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে এ দেশের জনগণ। এ দেশকে বিপথে নেওয়ার চেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে। সামরিক বাহিনীর প্রতি কৃতজ্ঞতা নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে সহায়তা করার জন্য।
দেশের দুর্দিনে তাদের সহায়তা ছাড়া এ নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব হতো না, মন্তব্য করেন বিএনপির এই নেতা।
আগামী সংসদে বিরোধী দল হিসেবে তারা (১১-দলীয় জোট) শক্ত ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা হাফিজ উদ্দিন আহমদের।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
