জুলাই সনদে সাক্ষর করেছে এনসিপি

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৭:১২

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জুলাই সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)। ১৬ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ স্বাক্ষর সম্পন্ন হয়।

এনসিপি’র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত দৈনিক ইনকিলাবকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল যমুনায় যায়। প্রতিনিধি দলে আরও ছিলেন আখতার হোসেন, সারোয়ার তুষার, জাবেদ রাসিন মনিরা শারমিন এবং অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।

প্রতিনিধিদলটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উপস্থিতিতে এই ঐতিহাসিক সনদে স্বাক্ষর করেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।