জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:০৮:৪২
এবার ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা আমির আটকের বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী।
আজ বুধবার দুপুর আড়াইটায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আমার দেশকে এ তথ্য জানিয়েছেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
