আগামীকালের নির্বাচনের মাধ্যমে আমরা বিগত সময়ের কলঙ্ক ও কালিমা মোচন করবো: কেএমপি কমিশনার
এবার জাতিকে সুন্দর একটি নির্বাচন উপহার দিতে প্রস্তুত খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। এ কথা জানিয়েছেন কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। তিনি বলেছেন, আগামীকালের নির্বাচনের মাধ্যমে আমরা বিগত সময়ের কলঙ্ক ও কালিমা মোচন করবো।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) এসব কথা বলেন কেএমপি কমিশনার। পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। কোনোরকম রক্তচক্ষু বা হুমকিতে আপনাদের আদর্শ ত্যাগ করবেন না।
তিনি আরও বলেন, আপনাদের সাথে আমি আছি। আমার সদস্যদের প্রয়োজনে আমি সেন্টারে চলে যাবো। আমি সারাদিন ঘুরে বেড়াবো, যেখানে সমস্যা হবে আমাকে জানাবেন আমি চলে যাবো।
নির্বাচনে খুলনায় সহিংসতার কোনো শঙ্কা নেই জানিয়ে জাহিদুল হাসান আরও বলেন, আমরা দেশে আর কোনো রক্তক্ষয়ী সংঘাত চাই না।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
