নগদের ক্যাম্পেইনের মেগা পুরস্কার রয়েল এনফিল্ড জিতলেন কুমিল্লার নোমান

৭ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৫:৫২

‘আসা আর ফেরা, সারপ্রাইজ সেরা’ ক্যাম্পেইনের মেগা পুরস্কার হিসেবে রয়েল এনফিল্ড মোটরসাইকেল জিতে নিয়েছেন কুমিল্লার এ এস এম নোমান সরকার। এই ক্যাম্পেইনে অংশ নিয়ে নগদের সকল শর্ত অনুসরণ করে লেনদেন করার পর তিনি এই মেগা পুরস্কার জিতলেন।

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) মাঠে দুদিনব্যাপী নগদ কার্নিভালে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নগদের প্রশাসক মো: মোতাছিম বিল্লাহ বিজয়ীর হাতে মেগা পুরস্কারটি তুলে দেন। এ সময় নগদের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শ্যামল বি দাস, নগদের চিফ মার্কেটিং অফিসার সাইমন ইমরান হায়দার ও চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভ‚ইয়া উপস্থিত ছিলেন।

এই ক্যাম্পেইনে স্কুটি, আইফোনসহ ছোটছোট আরো পুরস্কার জিতেছেন অংশগ্রহণকারীরা। এ ছাড়া প্রতি মিনিটে নগদে লেনদেনকারী প্রথম গ্রাহক নগদে রিচার্জ জিতেছেন। এভাবে ছোট, মাঝারি ও বড় আকারের কয়েক হাজার পুরস্কার বিতরণ করেছে নগদ। এই ক্যাম্পেইনে অংশষ নিয়ে বরিশালের সানী ব্যাপারী জিতেছেন আইফোন ও ময়মনসিংহের সোহেল জিতেছেন একটি স্কুটি।

রয়েল এনফিল্ড বিজয়ী বেসরকারি একটি প্রতিষ্ঠানের চাকরিজীবী এ এস এম নোমান সরকার বলেন, ‘নগদের ফেসবুক পেইজে লাইক দেওয়া ছিল আমার। ওখান থেকে জানতে পারি এই ক্যাম্পেইনের বিষয়ে। এরপর আমার অব্যবহৃত নগদ ওয়ালেট চালু করে লেনদেন শুরু করি।‘ তিনি অনুভ‚তি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমি আমার অনুভ‚তি ভাষায় প্রকাশ করতে পারছি না। খুবই আনন্দিত বোধ করছি। এখন থেকে নিয়মিত নগদে লেনদেন করব এবং বন্ধুবান্ধবদেরও উৎসাহিত করব।

গত বছরের ২৬ নভেম্বর থেকে চলা এই ক্যাম্পেইনে গ্রাহকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এরমাধ্যমে নগদ তার গ্রাহকদের প্রতি যে দায়বদ্ধতা, তা নিয়মিতভাবে পালন করে যাচ্ছে। সামনে এমন আরো দারুণ দারুণ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের সাথে আরোবেশি সেতুবন্ধ তৈরি করতে কাজ করছে নগদ।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।